সিলেট-ঢাকা রুটে বাসের ভাড়া যত বাড়লো

প্রকাশিত: ২:২৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৬

সিলেট-ঢাকা রুটে বাসের ভাড়া যত বাড়লো

Manual2 Ad Code

মেইল ডেস্ক:
জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা ও নন এসি বাস ভাড়া ৫০ টাকা করে বেড়েছে।

 

গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) থেকে এ রুটের নতুন বাস ভাড়া কার্যকর হয়েছে। নতুন রেট অনুযায়ী, সিলেট-ঢাকা রুটে নন এসি বাস ভাড়া এখন ৭৯০ টাকা এবং এসি বাস ১৭০০ টাকা।

 

সিলেটের একাধিক পরিবহন শ্রমিক জানান, জ্বালানী তেলের দাম বৃদ্ধির কারণে এখন সিলেট-ঢাকা রুটে বাড়তি প্রায় ৫০০০ টাকার জ্বালানী তেল খরচ হয়। ফলে বাস ভাড়া বড়ানো ছাড়া লোকসান ঠেকানো সম্ভব নয়। তারা বলেন, ভাড়া বড়ানোর ফলে যাত্রী সংখ্যা কমে গেছে।

 

Manual3 Ad Code

এরআগে গত ২০ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম বৃদ্ধি করে সরকার। এক লাফে ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেন- চার ধরনের তেলের দামই লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়। ফলে ডিজেলের দাম বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫, পেট্রল ১৬০ এবং অকটেন ১৬৫ টাকা লিটার হয়েছে।

 

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আন্তর্জাতিক বাজারে দাম দ্বিগুণের বেশি বাড়লেও জনস্বার্থে দেশে তা পুরোপুরি সমন্বয় করা হয়নি। এতে মার্চ থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে।

Manual5 Ad Code

 

এরপর ২২ সেপ্টেম্বর সড়ক পরিবহন মন্ত্রণালয় ও পরিবহন মালিকদের বৈঠকে বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়। ঢাকা-সিলেট রুটের দুরত্ব প্রায় ২৪০ কিলোমিটার।

Manual4 Ad Code

 

Manual5 Ad Code

এরআগে ১৯ এপ্রিল থেকে ডিজেলের দাম ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা করা হয়। একই সময়ে কেরোসিন ১৮, পেট্রল ১৯ এবং অকটেন ২০ টাকা বাড়ানো হয়। জুনে কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম আরও ৫ টাকা করে বাড়ে। এরপর জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর পর্যন্ত দাম অপরিবর্তিত ছিল।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code