সুনামগঞ্জে এনসিপি নেতার মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২:০৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৬

সুনামগঞ্জে এনসিপি নেতার মরদেহ উদ্ধার

Manual2 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:
জেলার ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহীন কাদির নামের এক নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Manual7 Ad Code

 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের নিজ বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

Manual3 Ad Code

 

শাহীন কাদির (৪৮) শাহীন কাদির ওই গ্রামের মৃত সুনু মিয়ার ছেলে। তিনি এনসিপির ধর্মপাশা উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বসতঘরের ভেতরে শাহীন কাদিরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ধর্মপাশা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

Manual1 Ad Code

 

ধর্মপাশা থানার ওসি (তদন্ত) মো. ইমাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Manual7 Ad Code

 

(সুরমামেইল/এসডি)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code