সিলেট থেকে ছেড়ে যাওয়া ট্রেনে কাটা পড়ে ২ ভাইয়ের মৃত্যু

প্রকাশিত: ৩:০৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২১

সিলেট থেকে ছেড়ে যাওয়া ট্রেনে কাটা পড়ে ২ ভাইয়ের মৃত্যু

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক : নরসিংদীতে ট্রেনে কাটাপড়ে এক সঙ্গে দুই যুবকের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই।

 

বুধবার (০৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় নরসিংদী পৌর এলাকার ঢাকা-সিলেট-চট্রগ্রাম রেলপথের বিলাসদী-তরোয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক ইমায়েদুল জাহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।

 

নিহতরা হলেন- ফেনির দাগনভুইয়া মোহাম্মদপুর এলাকার আসাদুজ্জামান নান্নুর ছেলে কাজী নজরুল ইসলাম বাবর (২১), একই এলাকার মো. হানিফ খানের ছেলে মোর্শেদ খান (১৭)। এরা দুইজন নরসিংদীতে বসবাস করেন এবং একটি লুঙ্গির ফ্যাক্টরিতে প্রিন্টিং ও প্রসেসিং সেকশনে কাজ করতেন।

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইমায়েদুল জাহেদী বলেন, দুই যুবক কথা বলতে বলতে তরোয়া-বিলাসদী এলাকায় রেললাইন ধরে হাটছিলেন। এসময় কানে হেডফোন থাকায় সিলেট থেকে ঢাকাগামী জৈয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের শব্দ শোনতে না পারায় ট্রেনে কাটা পড়ে এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এসময় স্থানীয়রা তাদের পরিচয় শনাক্ত করতে পারেননি।

Manual4 Ad Code

 

Manual1 Ad Code

খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ লাশ দুটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়। পরে ওমর ফারুক নামে তাদের এক স্বজন ও সহকর্মী ফাঁড়িতে গিয়ে দুই লাশের পরিচয় শনাক্ত করেন।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code