সিলেট নগরী থেকে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় চিনি আটক

প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৫

সিলেট নগরী থেকে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় চিনি আটক

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট নগরী থেকে প্রায় সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় চিনিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চোরাচালান পরিচহণের দায়ে একটি ট্রাক জব্দ করা হয়।

 

Manual7 Ad Code

বুধবার (৮ জানুয়ারি) ভোররাতে নগরীর নাইওরপুল পয়েন্টে পুলিশের বসানো চেকপোস্টে ধরা পড়ে ভারতীয় চিনির চোরাচালানটি।

 

গ্রেপ্তারকৃতরা হলো- যশোর জেলার কেশবপুর থানাধীন সাগরদাড়ি গ্রামের ইব্রাহিম শেখ’র ছেলে মো: হযরত আলী (৪৫) ও খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন মাগুরাঘোনা গ্রামের আব্দুস সবুরের ছেলে আমিনুর রহমান (২৪)।

 

Manual1 Ad Code

বুধবার বিয়ষটি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

তিনি জানান- গোপন তথ্যের ভিত্তিতে বুধবার ভোররাতে সিলেট মহানগরীর নাইওরপুল পয়েন্টে চেকপোস্ট বসায় এসএমপির কোতোয়ালী থানা পুলিশ। এ সময় শহরের দিকে আসা যশোর ট-১১-২৮৬৮ নম্বরের দ্রুতগামী ট্রাক থামিয়ে তল্লাশী চালিয়ে ২৯০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা। জব্দকৃত চিনির মূল্য ১৭ লক্ষ ৪০ হাজার টাকা।

 

এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

Manual4 Ad Code

 

Manual2 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code