সিলেট পৌর বিপনী মার্কেটের উপর হাইকোর্টের স্থিতাবস্থা

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০১৯

সিলেট পৌর বিপনী মার্কেটের উপর হাইকোর্টের স্থিতাবস্থা

Manual6 Ad Code

সিলেটের পৌর বিপনী মার্কেটের উপর স্থিতাবস্থা জারি করেছে উচ্চ আদালত। এই স্থিতাবস্থার ফলে যে অবস্থায় রয়েছে সেই অবস্থায় মার্কেটের অবস্থান থাকবে।

Manual3 Ad Code

গত ২৩ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি মো. নজরুল ইসলাম ও বিচারপতি এস.এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

Manual5 Ad Code

সিলেট নগরের পূর্ব বন্দরবাজারের পৌর বিপনী দোকান মালিক সমিতির সাধারন সম্পাদক মঈন উদ্দিন উচ্চ আদালতে রিট (পিটিশন নং-১১৪২৩/২০১৯) করেছিলেন। ওই রিটে তিনি ৪০ দোকান মালিকের সঙ্গে ইজারা চুক্তি সম্পাদন, তপশীলভুক্ত মার্কেটের সি.এস ও বি.এস দাগ উল্লেখ করে ইজারা দলিল নবায়ন, এসব দলিলে সিলেট সিটি করপোরেশনের সংশ্লিষ্ট আইনজীবি কর্তৃক সাক্ষরিত হওয়ার জন্য মেয়রকে নির্দেশ প্রদানের বিষয়টি উল্লেখ করেন। আদালত তার রিট গ্রহন করে শুনানী শেষে রুল ইস্যু করেন এবং নালিশা ভুমির অবস্থান সংক্রান্ত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন।

Manual7 Ad Code

পৌর বিপনী মার্কেটের দোকান মালিক সমিতির পক্ষে রিট পিটিশন দাখিল করেন সুপ্রীম কোর্টের আইনজীবি হামিদা চৌধুরী। তিনি জানিয়েছেন, আদালতের আদেশ মেনে চলতে স্বরাস্ট্রসচিব, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রনালয়ের সচিব, সিলেটের জেলা প্রশাসক, সিটি করপোরেশনের মেয়র, প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান প্রকৌশলীকে নির্দেশ দিয়েছেন।

পৌর বিপনী মার্কেটের দোকান মালিক সমিতির সাধারন সম্পাদক মইন উদ্দিন জানিয়েছেন, পৌর বিপনী মাার্কেট নির্মানের পর থেকে দোকান লিজ নিয়ে ব্যবসা করছেন ব্যবসায়ীরা। সম্প্রতি সময়ে সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী মার্কেটটি ভেঙ্গে দিতে প্রক্রিয়া চালাচ্ছেন। কিন্তু এখনো ৪০ দোকান মালিক তাদের বৈধতার দলিল পাননি। আর যে ২৭ জনকে দলিল দেওয়া হয়েছে সেগুলোরও আইনী ভিত্তি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এ কারনে সিদ্বান্ত নিয়ে মার্কেটের দোকান মালিকরা উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন। মার্কেট ভেঙ্গে ফেলতে ব্যবসায়ী কিংবা দোকান মালিকদের কোনো আপত্তি নেই। কিন্তু দোকান মালিক ও ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষন করে মার্কেট ভাঙ্গার উদ্যোগ নিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code