সিলেট বিভাগে ১৮৬ জন কুষ্ঠরোগী, সর্বোচ্চ মৌলভীবাজারে

প্রকাশিত: ১:১৯ পূর্বাহ্ণ, জুন ৯, ২০২১

সিলেট বিভাগে ১৮৬ জন কুষ্ঠরোগী, সর্বোচ্চ মৌলভীবাজারে

Manual4 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি : বৃহত্তর সিলেট বিভাগে ১৮৬ জন কুষ্ঠ রোগীর উপস্থিতির কথা জানা গেছে। কুষ্ঠ নিরাময়ে সরকারের সাথে কাজ করছেন এমন একটি বেসরকারি প্রতিষ্ঠানের তথ্যমতে, সিলেট বিভাগে এই ১৮৬ জন কুষ্ঠরোগীর মধ্যে মৌলভীবাজার জেলাতেই সর্বোচ্চ ৮৬ জন কুষ্ঠরোগী।

Manual1 Ad Code

 

এছাড়াও মৌলভীবাজারের ৮৬ জনের মধ্যে শ্রীমঙ্গলেই রয়েছেন ৩৪ জন রোগী। যারা অধিকাংশই চা শ্রমিক পরিবারের সদস্য। একইসাথে সিলেটে ৭১, সুনামগঞ্জে ৮ ও হবিগঞ্জে ২১ জন কুষ্ঠরোগী রয়েছেন বলে জানা গেছে।

 

লেপ্রা বাংলাদেশ নামে সংস্থাটি জানিয়েছে দরিদ্রতা ও অসচেতনতার কারনে চা বাগান অধ্যুষিত এলাকায় কুষ্ঠরোগ ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে। দরিদ্র চা শ্রমিকদের কুষ্ঠরোগ প্রতিরোধ সাধারণ মানুষদের সচেতন করতে মঙ্গলবার (০৮ জুন) সকালে শ্রীমঙ্গলের রাজঘাট চা বাগান কমিউনিটি ক্লিনিকে বিকলাঙ্গ কুষ্ঠ রোগীদের নিজেদের যত্ন নেয়ার এক অনুশীলন অনুষ্ঠিত হয়।

 

Manual2 Ad Code

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে লেপ্রা বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডেভিট পাহান, প্রজেক্ট ম্যানেজার থমাস সিংহ, মনিটরিং অফিসার শ্যামল কুমার চৌধুরী, প্রোগাম অর্গানাইজার দিপংকর বক্ষ্রচারী, এরিয়া সুপারভাইজার জিয়াউর রহমান প্রমূখ বক্তব্য রাখেন। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকের মাঠকর্মী ও কুষ্ঠরোগে আক্রান্ত রোগীরা অংশ নেয়।

 

Manual7 Ad Code

এসময় কুষ্ঠরোগীরা নিজেদের যত্ন ও রোগের প্রাথমিক লক্ষন, সংক্রমণ নিরাময়সহ নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। কেবল সচেতনতার মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব বলে জানান কর্মকর্তারা।

 

তারা বলেন, প্রধানমন্ত্রী আগামী ২০৩০ সালের মধ্যে কুষ্ঠমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে কাজ করে যেতে যে আহবান জানিয়েছেন, তার প্রেক্ষিতে লেপ্রা বাংলাদেশ প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সেবা প্রদানে ভূমিকা পালন করে যাচ্ছে।

 

পরে কুষ্ঠ রোগীদের মাঝে বালতি, মগ, তোয়ালে, টিফিন বক্সসহ বিভিন্ন নিত্য ব্যবহার্য সামগ্রী বিতরন করা হয়।

 

লেপ্রোসি মিশন ইন্টারন্যাশনাল নামে একটি বিদেশী সংস্থার সূত্র মতে, এখনো প্রতিবছর প্রায় চার হাজার মানুষ নতুন করে কুষ্ঠ রোগে আক্রান্ত হচ্ছে। সংস্থাটি বলছে, ২০১৯ সালে নভেম্বর মাস পর্যন্ত সারাদেশে ৩ হাজার ২শত ৯ জন নতুন রোগী শনাক্ত করা হয়েছে।

Manual1 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code