সিলেট বেতারের কণ্ঠ শিল্পী রেহেনা অসুস্থ্য : অর্থ সংকটে চিকিৎসা বঞ্চিত

প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০১৭

সিলেট বেতারের কণ্ঠ শিল্পী রেহেনা অসুস্থ্য : অর্থ সংকটে চিকিৎসা বঞ্চিত

Manual5 Ad Code

ছাতক প্রতিনিধি :: সিলেট বেতারের নিয়মিত কণ্ঠ শিল্পী ছাতকের বাউল রেহেনা বেগম গুরুতর অসুস্থ অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।

Manual5 Ad Code

গত ২০ডিসেম্বর অসুস্থ্য হয়ে তিনি হাসপাতালের সার্জারী বিভাগের প্রাক্তন অধ্যাপক ডাক্তার রফিকুস সালেহীনের অধীনে চিকিৎসাধিন রয়েছেন। হাসপাতালের ৪র্থ তলার ৬নং ওয়ার্ডের ২৭নং বেডে ভর্তি কণ্ঠ শিল্পী রেহানা আর্থিক সংকটের কারনে জীবন যুদ্ধ লড়ে যাচ্ছেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।

বুধবার একই হাসপাতালের কিডনী বিভাগে তাকে স্থানান্তর করা হয়েছে। রেহানা বেগম ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বুড়াইগাঁও গ্রামের বাউল সম্রাট চন্দন মিয়ার সহধর্মিনী। রেহেনা বেগমের স্বামী চন্দন মিয়া এবং তার দু’ কন্যা সুয়েবা বেগম মুন্নী ও সুজিয়া বেগমও বাংলাদেশ বেতারের নিয়মিত সঙ্গীত শিল্পী বলে জানা গেছে।

Manual2 Ad Code

তার পরিপূর্ন চিকিৎসা ও শরীরের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য ইতিমধ্যেই অনেক টাকা ব্যয় হয়েছে। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা করাতে হিমশিম খাচ্ছে তার পরিবার। শিল্পী রেহানা বেগমের জন্যে দেশ-বিদেশের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, স্রোতাসহ গুনগ্রাহী সকলের কাছে দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছেন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code