সিলেট বেড়াতে আসার পথে সড়কে দুই তরুণের মৃত্যু

প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২২

সিলেট বেড়াতে আসার পথে সড়কে দুই তরুণের মৃত্যু

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
মানিকগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে সিলেটে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জুবায়ের আল হাসান জামি (২৩) ও রাজিব আহমেদ (২৫) নামে দুই তরুণ।

 

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেলঘর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় এই দুই মোটরসাইকেল আরোহী প্রাণ হারান।

Manual4 Ad Code

 

জুবায়ের আল হাসান জামি মানিকগঞ্জ জেলা সদরের আনোয়ার মোল্লার ছেলে এবং রাজিব আহমেদ একই এলাকার রাইজ উদ্দিনের ছেলে।

Manual3 Ad Code

 

শুক্রবার (০১ এপ্রিল) সকালে এই দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার বেলায়াত হোসেন।

 

পুলিশ ও প্রত্যক্ষ্যদর্শী সূত্রে জানায়, বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বেলঘর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে মোটরসাইকেলটিকে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে দুই আরোহী রাজিব ও জামি আহত হন। তাদেরকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসকরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল কলেজে প্রেরণ করেন। সেখানে নিয়ে যাওয়ার পথে রাতে ভৈরবে পৌঁছানোর পর রাজিব ও নরসিংদী এলাকায় জামি মারা যান।

 

Manual3 Ad Code

নিহত জামির চাচা আওলাদ মোল্লা বলেন, মোটরসাইকেলযোগে সিলেটের বিভিন্ন পর্যটন স্পট ঘোরার উদ্দেশ্যে এসে দুইজন দুর্ঘটনার শিকার হয়েছেন। এদের মধ্যে জামি সেখানকার একটি কলেজে মাস্টার্সে অধ্যয়নরত এবং রাজিব ব্যবসায়ী। মৃত্যুর খবরে দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code