সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহিয়াসহ গ্রেপ্তার ৫

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহিয়াসহ গ্রেপ্তার ৫

Manual3 Ad Code

সুরমামেইল ডেস্ক :
সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ইয়াহিইয়া চৌধুরীসহ তার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা।

 

Manual7 Ad Code

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের ১৯ নম্বর বাসা থেকে তাদের আটক করে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করে ছাত্র-জনতা।

 

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির উত্তরা জোনের সহকারী কমিশনার সাদ্দাম হোসাইন বলেন, আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় ছাত্র-জনতা সাবেক সংসদ সদস্য ইয়াহিয়াসহ তার চার সহযোগীকে আটক করে থানায় দেওয়া হয়। তাদের বিরুদ্ধে একাধিক মামলার রয়েছে সেসব মামলায় তাদেরগ্রেপ্তার দেখানো হয়।

Manual4 Ad Code

 

Manual5 Ad Code

উল্লেখ্য, গত ১২ নভেম্বর ছাত্র-জনতার ওপর গুলি ছুড়ে হত্যার অভিযোগে দুটি মামলায় ইয়াহইয়া চৌধুরীকে গ্রেপ্তার করে র‌্যাব। ওই সময় মাসখানেক কারাগার ছিলেন তিনি। আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট কুমারপাড়া এলাকায় ছাত্রজনতার ওপরে হামলার অভিযোগে গত ২ অক্টোবর কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে মামলা হয়।

 

Manual5 Ad Code

ইয়াহইয়া চৌধুরী ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code