সিলেট-২ : ইলিয়াসপত্নী লুনার প্রার্থীতা স্থগিত করেছে হাইকোর্ট

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৮

সিলেট-২ : ইলিয়াসপত্নী লুনার প্রার্থীতা স্থগিত করেছে হাইকোর্ট

Manual4 Ad Code

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে ২০ দলীয় জোটের মনোনীত প্রার্থী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা’র প্রার্থীতা স্থগিত করেছেন হাই কোর্ট।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দুপুরে বিচারপতি জেবিএম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ তাহসিনা রুশদীর লুনার প্রার্থিতা স্থগিতের আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন। তিনি জানান, হাইকোর্টের এই আদেশের ফলে লুনা আর নির্বাচন করতে পারবেন না।

জানা গেছে, একই আসনে মহাজোটের প্রার্থী (জাপা) ইয়াহহিয়া চৌধুরীর করা এক রিট পিটিশনের শুনানি নিয়ে বৃহস্পতিবার সকালে এই আদেশ দেন বিচারপতি জেবিএম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ।

Manual5 Ad Code

আদালতে করা রিট আবেদনে ইয়াহহিয়া চৌধুরী বলেন, আরপিও অনুযায়ী সরকারি চাকরি থেকে অবসর নেয়ার তিন বছর পর সংসদ সদস্য পদে প্রার্থী হওয়ার বিধান থাকলেও তাহসিনা রুশদীর লুনা ৬ মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার পদ থেকে অব্যাহতি নেন। তিনি গণপ্রতিনিধিত্ব আদেশ লঙ্ঘন করে নির্বাচনে অংশ নিচ্ছেন। তাই আরপিও অনুযায়ী, লুনার প্রার্থিতা অবৈধ দাবি করে নির্বাচন কমিশনে আবেদন করেন ইয়াহহিয়া চৌধুরীর আইনজীবী। নির্বাচন কমিশন লুনার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত বাতিল করতে হাইকোর্টে রিট করেন ইয়াহহিয়া চৌধুরী। বৃহস্পতিবার সকালে শুনানি শেষে বিচারপতি জেবিএম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ তাহসিনা রুশদীর লুনার প্রার্থিতা স্থগিতের আদেশ দেন।

Manual4 Ad Code

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনটি মহাজোটের শরীক জাতীয় পার্টিকে ছেড়ে দেয় আওয়ামী লীগ। বর্তমান সাংসদ জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহইয়া চৌধুরী এহিয়া আসনটি থেকে এবারও মহাজোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Manual7 Ad Code

এছাড়া আসনটি থেকে উল্লেখযোগ্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ২০ দলীয় জোটের শরীক খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো. মুনতাসির আলী।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code