সীমান্তে অতিরিক্ত সেনা ও ভারী অস্ত্র মোতায়েন মিয়ানমারের: রাষ্ট্রদূতকে তলব

প্রকাশিত: ১:১৮ পূর্বাহ্ণ, মার্চ ২, ২০১৮

সীমান্তে অতিরিক্ত সেনা ও ভারী অস্ত্র মোতায়েন মিয়ানমারের: রাষ্ট্রদূতকে তলব

Manual8 Ad Code

মিয়ানমার সীমান্তে ভারী অস্ত্রসহ সেনা মোতায়েন করায় বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লুইন উকে তলব করেছে বাংলাদেশ।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (০১ মার্চ) বিকালে তাকে তলব করে বাংলাদেশের পক্ষ থেকে একটি প্রতিবাদলিপি দেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম খোরশেদ আলম। এ সময় উদ্বেগ প্রকাশ করে সেনা সমাবেশের কারণ জানতে চাওয়া হয়।

Manual4 Ad Code

মিয়ানমারের তমব্রু সীমান্তের ৩৪ ও ৩৫ নম্বর পোস্টের মাঝামাঝি এলাকায় বৃহস্পতিবার সকালে হঠাৎ করেই অতিরিক্ত সেনা মোতায়েন করে মিয়ানমার। এছাড়া মোতায়েন করে ভারী অস্ত্র।

Manual2 Ad Code

মিয়ানমার সেনাবাহিনীর এমন অবস্থান বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর কাছে অস্বাভাবিক মনে হওয়ায় সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নেয় বিজিবিও। সীমান্তে বাড়ানো হয় বিজিবির জনবল। এছাড়া বিজিবির পক্ষ থেকে প্রতিবাদলিপি ও পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে মিয়ানমারকে চিঠি দেয়া হয়।

এমন পরিস্থিতিতে বিকালে বিজিবি সদর দপ্তর পিলখানায় এক সংবাদ সম্মেলনে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুজিবুল হক জানান, ‘কিছুদিন আগে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে বৈঠকে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। তাই এমন কোনো পদক্ষেপ তাদের নেওয়ার কথা নয়। এটি কোনো উস্কানির পর্যায়ে পড়ে না। তাদের নিশ্চয়ই কোনো পরিকল্পনা রয়েছে। তাদের স্ট্র্যাটেজিক প্লান কি সেটা জানার জন্যই পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে মিয়ানমারকে। পতাকা বৈঠকের মাধ্যমেই পরিস্থিতির সমাধান হবে বলে আশা বিজিবির এই কর্মকর্তার।

এদিকে সীমান্তে মিয়ানমার সেনাবাহিনী কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে বিজিবি কঠোর জবাব দেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তাদের বক্তব্যের পরই বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে বাংলাদেশ।

Manual2 Ad Code

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, নাইক্ষ্যংছড়ি ও তামব্রু সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর অতিরিক্ত সেনা মোতায়েন করায় তলব করা হয়েছে রাষ্ট্রদূত লুইনকে। তার কাছে এ বিষয়ে জানতে চাওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code