সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ৫, ২০২১
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে ধর্ষণ ও অপহরণের চারটি মামলায় তিনজনকে যাবজ্জীবন ও চারজনকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার (০৪ জানুয়ারি) বিকেলে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পিপি নান্টু রায়।
এর মধ্যে অপহরণ মামলায় চারজনকের ১৪ বছরের কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনটি ধর্ষণ মামলায় তিনজনকে যাবজ্জীবন ও প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। এ জরিমানার টাকা ভুক্তভোগী নারীরা ক্ষতিপূরণ হিসেবে পাবেন বলে রায়ে বলা হয়েছে।
ধর্ষণ মামলায় যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- জেলার দিরাই উপজেলার জগদল গ্রামের আবদুল বাতির ওরফে বাতেন, ছাতক উপজেলার ছাতক পৌরসভায় গণক্ষাই এলাকার কাঞ্জন বিশ্বাস ও জগন্নাথপুর উপজেলার শ্রীধরপাশা গ্রামের সুমন মিয়া ওরফে স্বপন।
অপহরণ মামলায় সাজাপ্রাপ্তরা হলেন- ছাতকের আন্দাইরগাঁও গ্রামের জালাল উদ্দিন, হেলাল উদ্দিন, সজল মিয়া ও অজুদ মিয়া। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন আসামিরা।
Design and developed by ওয়েব হোম বিডি