সুনামগঞ্জে বিজিবির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, মে ৪, ২০১৭

সুনামগঞ্জে বিজিবির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Manual6 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :: কেক কাটা ও আলোচনা সভাসহ প্রীতিভোজের মধ্যে দিয়ে সুনামগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

Manual8 Ad Code

বৃহস্পতিবার দুপুর ২টায় সুনামগঞ্জ ২৮ বর্ডারগার্ড ব্যাটেলিয়ান বিজিবি’র উদ্যোগে শহরের মল্লিকপুরস্থ বিজিবি’র হেড-কোয়াটারে কেক কাটেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।

Manual6 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  রাহিবুর রহমান, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, বিজিরি সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল মো. নাসির উদ্দিন আহমদ পিএসসি, সিলেট ৪১ ব্যাটেলিয়ান’র) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শাহেদ মেহের, সিলেট সেক্টরের জি এস ও-২ মেজর মোজাম্মেল হক প্রমুখ।

Manual1 Ad Code

অতিথিরা বলেন, বাংলাদেশের যেকোন দূর্যোগ আর সীমান্ত এলাকায় অপরাধ দমন সরকারের উন্নয়ন কর্মকান্ডে বিজিবি’র অবদান অনস্বীকার্য। এজন্য বিজিবিকে সার্বিকভাবে সহযোগিতা করতে গণমাধ্যমকর্মীদেও পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code