সুনামগঞ্জে স্কুল ছাত্রীকে যৌন হয়রানী: বখাটের ৬ মাসের জেল

প্রকাশিত: ১:২৫ পূর্বাহ্ণ, এপ্রিল ১২, ২০১৮

সুনামগঞ্জে স্কুল ছাত্রীকে যৌন হয়রানী: বখাটের ৬ মাসের জেল

Manual2 Ad Code

সুনামগঞ্জে একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীতে পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানী করায় ভ্রাম্যমান আদালত বখাটেকে ৫ মাসের কারাদন্ড প্রদান করেন। কারাদন্ড প্রাপ্ত যুবককের নাম, মাইনদ্দীন (২৫)। সে জেলার পৌর শহরের হাছননগরের আপ্তাবনগর মহল্লার গিয়াস উদ্দিনের ছেলে।

বুধবার (১১ এপ্রিল) রাতে ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারি কমিশনার (ভুমি) বিশ্বজিৎ দেব প্যানাল কোডের ৫০৯ ধারায় মাইনুদ্দিনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদানের রায় প্রদান করেন।

Manual5 Ad Code

সদর মডেল থানার ওসি মো. সহীদুল্লাহ বখাটে মাইনুদ্দীনকে সাজা প্রদানের বিষয়টি বুধবার রাতে নিশ্চিত করেন।

পুলিশ ও হয়রানীর শিকার স্কুল ছাত্রীর পরিবার জানান, পৌর শহরের হাছননগরের বাসা থেকে ১০ম শ্রেণীতে পড়–য়া স্কুল ছাত্রী প্রতিদিন শহরের বালিকা উচ্চ বিদ্যালয়ে আসা যাওয়ার পথে একই এলাকার মাইনুদ্দীন নানা ভাবে তাকে উওপ্ত ও যৌন হয়রানী করে আসছিলো। বিষয়টি সদর মডেল থানায় অভিযোগ করা হলে বুধবার বেলা ৩টায় স্কুল ছাত্রী বাসায় ফেরার পথে মাইনুদ্দীন ফের রাস্তায় স্কুল ছাত্রীকে উওপ্ত ও যৌন হয়রানী করলে থানা পুলিশ তাকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করে।

Manual1 Ad Code

সুনামগঞ্জ পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান বুধবার রাতে বলেন, ইভটিজার, বখাটেপনা, মাদক ব্যবসা, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, নারী ও শিশু নির্যাতনসহ যেকোন অপরাধীদের প্রতিহত করতে জেলা পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code