সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩১ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০১৮
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পশ্চিম কুমড়াকাপন এলাকার হাজী জামাল উদ্দিনের ছেলে মো: জসিম উদ্দিন।
মঙ্গলবার (০৩ জুলাই) দিবাগত রাত ৪টায় তার মৃত্যু হয়। এদিকে তার মৃত্যু সংবাদ দেশে আসার পর জসিমের পরিবারে চলছে শোকের মাতম।
জসিমের ছোট ভাই সংবাদকর্মী মো: সুমন মিয়া জানান, তার বড় ভাই ১৭ বছর ধরে সৌদি আরবে বসবাস করছেন। গত ২৩ জুন সৌদি আরবের জেদ্দায় এক সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন। আহতবস্থায় তাকে সৌদিআরবের একটি হাসপাতালে ভর্তি করা হলে ১১দিন চিকিৎসা চলার পর মঙ্গলবার (৩ জুলাই) ভোরে তিনি মারা যান।
বুধবার (০৪ জুলাই) তার মৃত্যুর খবর মৌলভীবাজারের কমলগঞ্জের পশ্চিম কুমড়াকাপনস্থ তার গ্রামের বাড়িতে এসে পৌছালে জসিমের বৃদ্ধ মা ও শিশু পুত্র, স্ত্রী ভাইসহ স্বজনেরা কান্নায় ভেঙ্গে পড়েন।
তবে তার স্বজনদের জোর দাবি যত দ্রুত সম্ভব সরকারী অর্থায়নে নিহত জসিমের মরদেহ দেশে এনে দাফনের ব্যবস্থা করা।
Design and developed by ওয়েব হোম বিডি