স্ত্রীকে নিয়ে হাওরের বিস্ময় ঘুরে দেখলেন পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২১

স্ত্রীকে নিয়ে হাওরের বিস্ময় ঘুরে দেখলেন পররাষ্ট্রমন্ত্রী

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক : স্ত্রী সেলিনা মোমেনকে নিয়ে কিশোরগঞ্জের মিঠামইন, ইটনা ও অষ্টগ্রামের হাওরের বিস্ময় অল ওয়েদার সড়ক ঘুরে দেখলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

শনিবার (১১ সেপ্টেম্বর) একদিনের সফরে তিনি কিশোরগঞ্জে এসে দিগন্ত বিস্তৃত হাওরের জলরাশি, দৃষ্টিনন্দন অলওয়েদার ও ডুবো সড়কপথ এবং সেতু ঘুরে দেখেন।

Manual8 Ad Code

 

জানা গেছে, ঢাকা থেকে সড়ক পথে দুপুর ১২টায় প্রথমে হাওর পর্যটনের অন্যতম প্রবেশদ্বার জেলার করিমগঞ্জ উপজেলার বালিখোলা ঘাটে আসেন পররাষ্ট্রমন্ত্রী ও তার স্ত্রী। সেখানে তাদের স্বাগত জানান রাষ্ট্রপতির বড় ছেলে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। সেখান থেকে স্পিডবোটে চড়ে মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়িতে যান পররাষ্ট্রমন্ত্রী।

 

গাড়িতে চড়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের স্বপ্নের উন্নয়ন কাজের মধ্যে ৩০ কিলোমিটার অল ওয়েদার সড়ক পথে ধলেশ্বরী নদীর ওপর নির্মিত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সেতু পরিদর্শনে অষ্টগ্রাম জিরো পয়েন্টে যান। এর মাধ্যে তারা অল ওয়েদার সড়কের অনেকটা পথ হেঁটে উন্মুক্ত হাওরের শীতল বাতাসের পরশও উপভোগ করেন।

Manual1 Ad Code

 

হাওর পরিদর্শন শেষে বিকেল ৩টার দিকে ঢাকার উদ্দেশ্যে সস্ত্রীক মিঠামিইন ত্যাগ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

 

উল্লেখ্য, কিশোরগঞ্জের সুবিস্তৃত হাওর এখন অবাধ জলরাশিতে কানায় কানায় পূর্ণ। ছুটির দিনে হাজারো পর্যটক হাওরের জলে একটু শরীর ভেজানোর জন্য ছুটে আসছেন দেশের বিভিন্ন স্থান থেকে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code