স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে হত্যা, ঘাতক জামাই গ্রেপ্তার

প্রকাশিত: ১:২২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২১

স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে হত্যা, ঘাতক জামাই গ্রেপ্তার

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক : কুমিল্লার বুড়িচংয়ে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যা করেছে লোকমান হোসেন (৩৫) নামে এক রিকশাচালক।

Manual6 Ad Code

 

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার সংলগ্ন হলগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

নিহতরা হলেন- লোকমানের স্ত্রী ফারজানা আক্তার (২৫) ও শাশুড়ি বানু বিবি (৫৫)। ঘটনার পরে স্থানীয়রা ঘাতক লোকমানকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, লোকমান ও ফারজানা দম্পতির এক ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে। লোকমানের শ্বশুরবাড়ি কুমিল্লা সদর উপজেলার কালির বাজার ইউনিয়নের বল্লবপুর গ্রামে। মঙ্গলবার সকালে লোকমানের শাশুড়ি তার বাড়িতে বেড়াতে আসেন। পরে সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে স্ত্রী ও শাশুড়ির সাথে বাগবিতণ্ডা হয় লোকমানের। এর এক পর্যায়ে ঘরে থাকা ধারালো ছুরি দিয়ে স্ত্রী ও শাশুড়িকে খুন করেন তিনি। পরে স্থানীয়রা লোকমানকে আটক করে পুলিশে খবর দেয়।

 

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লোকমানকে গ্রেপ্তার করেছে। লাশ দুটি উদ্ধার করা হয়েছে।

 

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code