স্ত্রী-সন্তানের গলা কেটে হত্যা করলেন মাদকাসক্ত স্বামী

প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২১

স্ত্রী-সন্তানের গলা কেটে হত্যা করলেন মাদকাসক্ত স্বামী

Manual3 Ad Code

১৩ মাসের ছেলে সালমান ও স্বামী ফকরুলের সঙ্গে নিহত রেশমি আক্তার (ছবি : সংগৃহীত)


সুরমা মেইল ডেস্ক :
নরসিংদীতে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শিশুপুত্রকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঐ ঘটনায় অভিযুক্ত ফকরুল ইসলামকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

 

Manual7 Ad Code

রোববার (১২ ডিসেম্বর) গভীর রাতে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

নিহতরা হলো- ওই এলাকার ফকরুল ইসলামের স্ত্রী রেশমি আক্তার ও তার ১৩ মাস বয়সী ছেলে সালমান সাফায়ার।

গভীর রাতে নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয় রেশমি ও সালমানের লাশ (ছবি : সংগৃহীত)


রেশমি আক্তারের স্বজনরা জানান, দুই বছর আগে পারিবারিকভাবে চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকার সাইফুল্লার ছেলে ফকরুল ইসলামের সঙ্গে নরসিংদী শহরের দত্তপাড়া এলাকার রেশমি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামীকে নিয়ে শ্বশুর-শাশুড়ির সঙ্গে ঝগড়া-বিবাদ লেগে থাকত রেশমির। বিয়ের পর চাকরি না থাকায় মাদকাসক্ত হয়ে পড়ে ফকরুল- এমন অভিযোগে তাকে রিহ্যাবে দেন বাবা-মা। পরে স্ত্রী রেশমির আবদারে ফকরুলকে রিহ্যাব থেকে বাড়িতে নিয়ে আসা হয়।

Manual4 Ad Code

 

আরো জানা গেছে, রোববার রাতে বিষয়টি নিয়ে ফের রেশমির সঙ্গে কলহ বাধে ফকরুল ও তার মা-বাবার। এরই জেরে রাতের কোনো এক সময় রেশমি ও সালমানকে গলা কেটে হত্যা করেছেন মাদকাসক্ত ফকরুল ইসলাম- এমন অভিযোগ নিহতের পরিবারের।

 

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বলেন, আটককৃত ফকরুল ইসলাম মাদকাসক্ত। তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code