স্ত্রী-সন্তান নিয়ে বাড়ি ফেরা হলো না ছাত্রদল নেতা ইউসুফের

প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৯

স্ত্রী-সন্তান নিয়ে বাড়ি ফেরা হলো না ছাত্রদল নেতা ইউসুফের

Manual4 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : স্ত্রী ও দেড় বছর বয়সী সন্তানকে নিয়ে বাড়ি ফেরা হলো না হবিগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি আলী মো. ইউসুফের। স্ত্রী-সন্তানের কাছে পৌঁছার আগেই ট্রেন দুর্ঘটনায় মারা গেলেন তিনি।

Manual6 Ad Code

 

Manual2 Ad Code

মঙ্গলবার (১২ নভেম্বর) ভোরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনে দুই ট্রেনের সংঘর্ষে তিনি নিহত হন। ইউসুফ হবিগঞ্জের আনোয়ারপুর এলাকার বাসিন্দা মো. হাসান আলীর ছেলে।

 

এদিকে, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ইউসুফকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার পরিবার। শোকে মূহ্যমান হয়ে পড়েছে তার এলাকার মানুষও। কয়েক বছর আগে ইউসুফ জেলার আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও গ্রামের চিশতিয়া বেগমকে বিয়ে করেন। তার স্ত্রী চট্টগ্রামে স্বাস্থ্যকর্মী হিসেবে চাকরি করছেন। আর ইউসুফ হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজ থেকে ২০১৫ সালে ব্যবস্থাপনা বিষয়ে এমএ পাস করে লিটল ফ্লাওয়ার কিন্ডারগার্টেন নামে একটি স্কুল পরিচালনা করছেন। তাদের ইশা নামের দেড় বছর বয়সী একটি সন্তানও রয়েছে।

 

Manual5 Ad Code

নিহত ইউসুফের প্রতিবেশী মো. জয়নাল মিয়া জানান, প্রায়ই ইউসুফ স্ত্রী ও সন্তানের সঙ্গে দেখা করতে চট্টগ্রামে যাতায়াত করতেন। আজ মঙ্গলবার ভোরে তিনি উদয়ন এক্সপ্রেস ট্রেনযোগে স্ত্রী ও সন্তানকে আনতে চট্টগ্রামে রওনা হন। কিন্তু পথে ট্রেন দুর্ঘটনায় মারা যান তিনি।

 

Manual5 Ad Code

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল চৌধুরী জানান, ইউসুফ জেলা ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন। তিন ভাই বোনের মধ্যে ইউসুফ তৃতীয়। ২০১১ সালের জুনে মারা গেছেন তার বাবা। আর ২০১৭ সালের মার্চে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছেন তার বড় ভাই মো. উসমান গনি। এমএ পাশ করে তিনি ধরেছিলেন পরিবারের হাল। কিন্তু পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তার পরিবারের সদস্যরা এখন দিশেহারা হয়ে পড়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code