স্বামীসহ করোনায় আক্রান্ত হবিগঞ্জের ডিসি

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২১

স্বামীসহ করোনায় আক্রান্ত হবিগঞ্জের ডিসি

Manual3 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ইশরাত জাহান। একই সঙ্গে আক্রান্ত হয়েছেন তার স্বামী অতিরিক্ত সচিব শরীফুল ইসলামও।

Manual2 Ad Code

 

তাদের দুজনের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল বলেন, বর্তমানে তারা জেলা প্রশাসকের সরকারি বাসভবনে হোম আইসোলেশনে রয়েছেন।

 

Manual4 Ad Code

ডেপুটি সিভিল সার্জন জানান, শনিবার (০৩ জুলাই) সকালে জেলা প্রশাসক ইশরাত জাহান এবং তার স্বামী মো. শরিফুল ইসলাম হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নমুনা দেন। তাৎক্ষণিক অ্যান্টিজেন র‌্যাপিড টেস্টের মাধ্যমে তাদের নমুনা পরীক্ষা করা হলে দুজনেরই করোনা পজিটিভ আসে।

 

Manual7 Ad Code

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি জেলা প্রশাসক ইশরাত জাহানের স্বামী স্বাস্থ্য শিক্ষার অতিরিক্ত সচিব মো. শরিফুল ইসলাম হবিগঞ্জে ঘুরতে আসেন। বর্তমানে তারা দুজনেই চিকিৎসকদের তত্ত্বাবধানে হোম আইসোলেশনে আছেন।

Manual3 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code