স্যার না বলায় এসপি আনোয়ারের একি কাণ্ড! ভিডিও ভাইরাল

প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৫

স্যার না বলায় এসপি আনোয়ারের একি কাণ্ড! ভিডিও ভাইরাল

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
স্যার না বলায় সুনামগঞ্জ পুলিশ সুপার (এসপি) আ. ফ. ম আনোয়ার হোসেন খান নিজ কার্যালয়ে চটে গেলেন এক ভোক্তভোগীর উপর।

 

এসপি ক্ষিপ্ত হয়ে বলতে থাকে ওই ভোক্তভোগীকে ‘যান আমার কি ছিড়তে পারেন, যা না! এসপির এমন অপেশাদরিত্ব আচরণ ও অশ্লীল কথা বলা একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনাসহ দেশ-বিদেশে থাকা নেটিজেনারা বিভিন্ন ফেসবুকে আইডিতে পোষ্ট করার করার পুলিশ হেডকোয়ার্টার সহ গোটা পুলিশ বাহিনীর ভাবমুর্তি ক্ষুণ্য হচ্ছে, এ নিয়ে চলছে তোলপাড়।

 

ভোক্তভোগীকে এসপি আনোয়ার হোসেন বলতে থাকেন ‘আজ চাকরি ছাড়লে কাল ইলেকশন করতে পারবো, বিএনপির সঙ্গে যোগাযোগ আছে।’

 

সুনামগঞ্জের পুলিশ সুপার এসপি আ. ফ. ম আনোয়ার হোসেন খানের এমন দম্ভোক্তির ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেশ বিদেশে ভাইরাল হয়েছে।

Manual1 Ad Code

 

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সুনামগঞ্জের পুলিশ সুপার কার্যালয়ে এ ঘটনা ঘটে।

 

গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা তার সঙ্গে দেখা করতে গেলে ‘স্যার’ সম্বোধন না করায় সাহেব বলায় এসপি এমন দম্ভোক্তি করেন। এসময় গণঅধিকার পরিষদের এক নেতাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়ারও হুমকি দেন তিনি।

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

পরে পৌর শহরের হোসেন বখত চত্বরে গণঅধিকার পরিষদের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে ২৪ ঘণ্টার মধ্যে এসপিকে প্রত্যাহারের দাবি জানান দলটির নেতাকর্মীরা।

 

সময় সংবাদ সম্মেলন তারা অভিযোগ করে বলেন, ২০২৩ সালে গণঅধিকার পরিষদের নেতাদের ওপর হামলা করে ছাত্রলীগ। এ বিষয়ে বুধবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে মামলা সংক্রান্ত বিষয়ে কথা বলতে যান তারা। এসময় ‘স্যার’ সম্বোধন না করায় সাহেব বলায় ক্ষেপে যান এসপি।

 

এসময় পুলিশ সুপার আনোয়ার হোসেন খান বলেন, ‘আমি আজ চাকরি ছাড়লে কাল ইলেকশন করতে পারবো। বিএনপির সবচেয়ে বড় বড় নেতার সঙ্গে আমার যোগাযোগ আছে।’

 

Manual4 Ad Code

এ সময় উত্তেজিত হয়ে গণঅধিকার পরিষদের নেতা এম এস মাসুম আহমদের ওপর ক্ষোভ ঝাড়েন ঘাড় ধরে বের করে দিতে বলেন তিনি। এসপি বলতে থাকেন, যান আমার কি ছিড়তে পারেন, যা না!

 

বুধবার রাতে সুনামগঞ্জ গণঅধিকার পরিষদ নেতা তিমন চৌধুরী বলেন, ‘মামলা সংক্রান্ত বিষয়ে আমরা কথা বলতে গিয়েছিলাম। কিন্তু উনাকে স্যার না বলে ‘সাহেব’ বলতেই উনি চরম ভাবে চটেন আমার উপর, আমাকে অশ্লীল ভাষায় গালাগাল করে নাজেহাল করেন এসপি।

 

ঘটনার সময় এসপির কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ-অপস) তাপস রঞ্জন ঘোষ উপস্থিত ছিলেন।

 

(সুরমামেইল/এইচএসএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code