সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২২
সুরমা মেইল ডেস্ক :
মানিকগঞ্জ সদর উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে পল্লী বিদ্যুৎ এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ৯ জন। বুধবার (৬ এপ্রিল) দুপুর ২টার দিকে ঘটনাটি ঘটে।
নিহতরা হচ্ছেন- টাংগাইলের নাগরপুর উপজেলার চিন্তিতপুর গ্রামের হাফিজুর রহমান (৩০) ও তার মা হাসনা বেগম (৫৫)। নিহত অপর একজনের পরিচয় এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নাগরপুর থকে ‘নিউ ভিলেজ’ লাইন পরিবহনের মিনিবাস ঢাকায় যাচ্ছিল। ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা দেয় বাসটি। ঘটনাস্থলেই মারা যান মা ও ছেলে। হাসপাতালে নেওয়ার পর অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়। আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দূর্ঘটনা ও হতাহতার সংখ্যা নিশ্চিত করে সদর থানার ওসি হামিদুর রশিদ বলেন, দুর্ঘটনার পর চালক ও হেলপার পলাতক রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি