সড়কে ঝড়ে গেলো চাচা ভাতিজাসহ ৩ জনের প্রাণ

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২১

সড়কে ঝড়ে গেলো চাচা ভাতিজাসহ ৩ জনের প্রাণ

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক : দিনাজপুরের হিলি ও বীরগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী চাচা ভাতিজাসহ ৩ জন নিহত হয়েছেন।

 

সোমবার (২৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার হিলি-দলারদরগা রাস্তার বোয়ালদাড় এলাকায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী চাচা ভাতিজা নিহত হন। তবে ঘাতক পিকআপটিকে আটক করতে পারেনি পুলিশ।

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

নিহতরা হলেন রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউপির বানুয়াপাড়া গ্রামের জামাল উদ্দীন প্রামাণিকের ছেলে নজরুল ইসলাম। একই গ্রামের সেকান্দার আলীর ছেলে সাখাওয়াত হোসেন। তারা সম্পর্কে চাচা ভাতিজা।

Manual1 Ad Code

 

প্রত্যক্ষদর্শীরা জানান, হিলি বাজার থেকে মোটরসাইকেলে পার্টস নিয়ে বোয়ালদাড় হয়ে দলারদরগার দিকে যাচ্ছিলো দুই যুবক। এ সময় তারা বোয়ালদাড়ের বিশাপাড়া নামক এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

 

হাকিমপুর থানার ওসি (তদন্ত) মোস্তাফিজার রহমান বলেন, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুইজনের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের হাতে হস্তান্তর করা হবে।

 

অপর দিকে সোমবার ভোরে পঞ্চগড় রংপুর মহাসড়কের বীরগঞ্জের ২৫ মাইল এলাকার শ্বশুরবাড়ি যাওয়ার সময় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী আজিজার রহমান নামে এক যুবক নিহত হয়েছেন।

Manual2 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code