সড়কে মিললো মা-মেয়ের গলাকাটা লাশ

প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২১

সড়কে মিললো মা-মেয়ের গলাকাটা লাশ

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক : গাজীপুর মহানগরীর দেশীপাড়া এলাকায় মা ও মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ নভেম্বর) রাত দেড়টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।

 

Manual5 Ad Code

নিহতরা হলেন- মা ফেরদৌসী বেগম (২৬) ও তাঁর চার বছরের মেয়ে তাসনিয়া বেগম। ফেরদৌসীর বাড়ি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বরাইয়া নরুন বাজার এলাকায়। লাশ দুটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Manual1 Ad Code

 

Manual6 Ad Code

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রিপন চন্দ্র সরকার জানান, দেশীপাড়া এলাকায় সড়কের পাশে মা-মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।

 

খবর পেয়ে থানা-পুলিশ, র‌্যাব ও সিআইডির সদস্যরা ঘটনাস্থলে যান। নিহতদের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাদের গলাকেটে হত্যা করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

Manual2 Ad Code

 

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ) জাকির হাসান বলেন, ১০ বছর আগে ফেরদৌসীর বিয়ে হয়। পরে সেই স্বামীর সঙ্গে তাঁর ছাড়াছাড়ি হয়ে যায়। তাসনিয়া এই সংসারের মেয়ে। দুই বছর আগে স্থানীয় উবারচালক জয়নাল আবেদীনের সঙ্গে ফেরদৌসী বেগমের বিয়ে হয়। মা-মেয়ে কেন ও কোথায় খুন হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code