সড়কে হংস মিছিল!

প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২২

সড়কে হংস মিছিল!

Manual3 Ad Code

রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটি শহরের প্রধান সড়কে গরু-ছাগলের অবাধ বিচরণ লক্ষ্য করা গেলেও বিরল হংস মিছিল দেখা গেলো এবারই প্রথম। বুধবার (০৩ আগস্ট) বিকেল ৩টার সময় ট্রাক টার্মিনাল এলাকায় রাস্তার দু’পাশে বিভিন্ন ধরনের যানবাহন থমকে দাঁড়ালে এ দৃশ্য দেখে যাত্রীরা।

Manual4 Ad Code

 

Manual8 Ad Code

দীর্ঘদিন ধরে কারোর কোন প্রকার নজরদারি না থাকার কারনে পর্যটন নগরীর রাঙামাটির প্রধান সড়ক বেওয়ারিশ কুকুর ও গরু-ছাগলের অবাধ বিচরণ ক্ষেত্র হিসেবে পরিচিতি পেয়ে গেছে। এরমধ্য শহরের বনরূপা, রাজবাড়ী, কলেজ গেইট, ভেদভেদি, রাঙাপানি, তবলছড়ি, রিজার্ভ বাজার, বাসস্ট্যান্ড, ট্রাক টার্মিনাল এলাকা অন্যতম। তবে ইতোপূর্বে শহরের প্রধান সড়কে হংস মিছিল দেখা যায়নি। এ বারই প্রথম দেখা মিললো হংস মিছিলের। কুকুর আর গরু-ছাগলের রাস্তা দখল নিয়ে যানবাহন চালক ও যাত্রীদের মধ্যে বিরক্তি প্রকাশ লক্ষ্য করা গেলেও হংস মিছিলে সেই রকম কোন বিরক্তি প্রকাশ দেখা যায়নি। তারপরও এই অবুঝ প্রানীগুলোর রাস্তায় অবাধ চলাচল বিপদ ডেকে আনতে পারে।

Manual7 Ad Code

 

এ বিষয়ে রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, কারো হাসের পাল হতে পারে। তবে রাস্তায় ছেড়ে দেয়া থেকে বিরত থাকা উচিৎ।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code