সড়েক ঝড়ল চিকিৎসক দম্পতি ও র‌্যাব সদস্যসহ ৫ জনের প্রাণ

প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, মে ১২, ২০২১

সড়েক ঝড়ল চিকিৎসক দম্পতি ও র‌্যাব সদস্যসহ ৫ জনের প্রাণ

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক : নরসিংদীর শিবপুরে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে চিকিৎসক দম্পতিসহ তিনজন নিহত হয়েছেন। এতে আরও পাঁচজন আহত হয়েছেন।

 

বুধবার (১২ মে) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার সৃষ্টিগড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual6 Ad Code

 

নিহতরা হলেন- নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল এলাকার ডা. সুমন (৩৭) ও তার স্ত্রী ডা. তুহিন (৩২)। অন্যজন মাইক্রোবাসের চালক। তবে তার পরিচয় জানা যায়নি। নিহত চিকিৎসক দম্পতি ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভৈরব থেকে নরসিংদীমুখী একটি যাত্রীবাহী বাস সামনে থাকা অপর একটি বাসকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও মাইক্রোবাসের সামনের ডান দিকটা দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান। পরে আহতদের স্থানীয়দের সহায়তায় পুলিশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করে।

 

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূর হায়দার তালুকদার দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাসের ড্রাইভার-হেলপার কাউকেই আটক করা সম্ভব হয়নি। নিহতদের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Manual2 Ad Code

 

এদিকে, বুধবার (১২ মে) সকাল ৯টার দিকে গাজীপুর সদরে মহাসড়কের ভবানীপুরে পাশে দাঁড়িয়ে থাকা গাড়িতে মাইক্রোবাসের ধাক্কায় র‌্যাব-৪ এর এক সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিন র‌্যাব সদস্যসহ এক মোটর মেকানিক।

 

নিহত সার্জেন্ট মো. খায়রুল ইসলাম র‌্যাব-৪ এর সদস্য বলে জানিয়েছেন র‌্যাবের এসআই রাকিব। এ ঘটনায় লিটন মিয়া নামে এক মোটর মেকানিক মারা গেছেন।

 

আহতরা হলেন- র‌্যাব-৪ এর সদস্য সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শরীফুল ইসলাম, সৈনিক মো. আতিক, কর্পোরাল প্রদীপ কুমার ও মিস্ত্রি রিফাত (২০)।

এসআই রাকিব জানান, বুধবার সকালে র‌্যাব-৪ এর একটি দল মাদক মামলার আসামিকে শ্রীপুর থানায় হস্তান্তর করতে যাচ্ছিলেন। গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় পৌঁছালে হঠাৎ তাদের গাড়িটি বিকল হয়ে পড়ে। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড় করিয়ে স্থানীয় মেকানিক রিফাত ও লিটনকে ডেকে নিয়ে মেরামত করা হচ্ছিল।

 

এ সময় পেছন থেকে একটি দ্রুতগতির মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়িতে ধাক্কা দেয়। এতে গাড়িতে থাকা চার র‌্যাব সদস্য ও দুই মেকানিক গুরুতর আহত হন। পরে তাদের চিকিৎসার জন্য মাওনা চৌরাস্তার আল হেরা মেডিকেল সেন্টারে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সার্জেন্ট খায়রুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

 

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামার হোসাইন জানান, সকাল ৯টার দিকে মহাসড়কের ভবানীপুর এলাকায় দাঁড়িয়ে থাকা র‌্যাবের গাড়িতে ধাক্কা দেয় অজ্ঞাতনামা একটি মাইক্রোবাস। এতে এক র‌্যাব সদস্য, গাড়ি মেরামত করতে আসা মেকানিক লিটন মারা যায় এবং তিন র‌্যাব সদস্য ও এক মেকানিক আহত হন। পরে আহতদের স্থানীয় আল হেরা মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসার পর বেলা পৌনে ১১টার দিকে দুটি হেলিকপ্টারযোগে ঢাকার সিএমএইচে পাঠানো হয়েছে।

 

Manual5 Ad Code

আল হেরা মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. হুমায়ুন কবির খান জানান, চার র‌্যাব সদস্যকে আহত ও এক র‌্যাব সদস্যকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়।

Manual7 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code