হত্যার পর ইসমতের লাশ গহীন জঙ্গলে পুঁতে রাখে খাসিয়ারা: জবানবন্দি

প্রকাশিত: ২:০৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৯

হত্যার পর ইসমতের লাশ গহীন জঙ্গলে পুঁতে রাখে খাসিয়ারা: জবানবন্দি

Manual1 Ad Code

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইছহাক আলীর ছেলে ইসমত হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে পাঁচ আসামি।

 

Manual7 Ad Code

বুধাবর (১৬ অক্টাবর) বিকেলে মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দাউদ হাসানের আদালতে ১৬৪ ধারায় তাদের জবানবন্দি রেকর্ড করা হয়।

Manual4 Ad Code

 

নিহত ইসমত উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ঘড়গাঁও গ্রামের বাসিন্দা মৃত ইছহাক আলীর ছেলে। এরআগে, রাতে ইসমত হত্যার সঙ্গে জড়িত গারো ও খাসিয়া সম্প্রদায়ের ৫ জনকে আটক করে কুলাউড়া থানা পুলিশ।

 

Manual1 Ad Code

তারা হলেন- ডাইব্বার স্ত্রী প্রনলা (৪০), সামির মানকিনের স্ত্রী আশা হাকিডক (২২), জাহিদের স্ত্রী রিয়া রিচিল (২২), প্লরেনের ছেলে সনি পলেন ওরফে জুয়েল (২৫), পলমান্ডার ছেলে সজিব (২৭)।

 

আরও পড়ুন » কুলাউড়ায় নিখোঁজ যুবকের লাশ গহীন জঙ্গলের মাটির নিচে, গ্রেপ্তার ৫

 

আদালত সূত্র জানায়, নিহত যুবক ইসমত মদ খেয়ে প্রতিদিন খাসিয়া ও গারো সম্প্রদায়ের লোকজনকে গালাগালি ও মারধর করতো। ঘটনার দিন গত ১১ অক্টোবর রাত ৯টার দিকে ইসমত একই ঘটনা ঘটালে ফেরদৌস আহমদের হুকুমে ডাইব্বার স্ত্রী প্রনলা শক্ত কিছু দিয়ে মারধর শুরু করেন। পরে একে একে বেশ কয়েকজন নারী-পুরুষ ইসমতকে আঘাত করে হত্যার পর লাশ গহীন জঙ্গলে নিয়ে পুঁতে রাখে।

 

কুলাউড়া থানার উপ-পরিদর্শক এসআই আব্দুর রহিম জানান, হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে পাঁচ অভিযুক্ত। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

Manual2 Ad Code

 

এ ঘটনায় দুপুরে নিহতের ছোট ভাই মোহাম্মদ আব্দুস সামাদ বাদি হয়ে কুলাউড়া থানায় ১৭ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেছেন বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code