সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০
সুরমামেইলডটকম: হবিগঞ্জের মাধবপুরে ১ টি পুরাতন মোটরসাইকেল ও ভারতীয় গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) । সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৮ ঘটিকার সময় হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়ানের হরষপুর বিওপির নায়েব রফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা উপজেলার ধর্মঘর ইউনিয়নের হরষপুর থেকে ধর্মঘর এলজিডি রাস্তার আমবাড়িয়া নামক স্থানে অভিযান চালিয়ে ১ কেজি ভারতীয় গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করে।
এসময় আটককৃতদের কাছ থেকে ১টি পুরাতন মোটরসাইকেল ও জব্দ করা হয়। আটককৃত পাচারকারীরা হলো হবিগঞ্জের মাধবপুর উপজেলার আনন্দ গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে মোঃ আরজু মিয়া (২৮)এবং একই উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত ইউনুছ মিয়ার ছেলে মোঃ জাকির হোসেন (২৪)। আটককৃত মোটরসাইকেল ও গাঁজা পাচারকারীদের বিকেলে মাধবপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাসতারান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ৭ দিনের কারাদণ্ড ও জন প্রতি ১ হাজার টাকা জরিমানা প্রদান করে জেলহাজতে প্রেরণ করেন।
বিথী
Design and developed by ওয়েব হোম বিডি