হবিগঞ্জের শ্রেষ্ঠ ইউএনও শায়েস্তাগঞ্জের মিনহাজুল ইসলাম

প্রকাশিত: ২:৪৩ পূর্বাহ্ণ, জুন ২৪, ২০২১

হবিগঞ্জের শ্রেষ্ঠ ইউএনও শায়েস্তাগঞ্জের মিনহাজুল ইসলাম

Manual4 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে শায়েস্তাগঞ্জের মো. মিনহাজুল ইসলাম জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২০-২১ এর জন্য মনোনীত হয়েছেন। জাতীয় শুদ্ধাচার কৌশল অনুসরণ করে কর্মক্ষেত্রে দ্রুততার সঙ্গে ও সহজে সেবা দেওয়ার স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

Manual3 Ad Code

 

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ দেওয়ার লক্ষ্যে ‘শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা, ২০১৭’ প্রণয়ন করে মন্ত্রিপরিষদ বিভাগ। গত ২০ জুন হবিগঞ্জ জেলা প্রশাসকের সাক্ষরিত এক পরিপত্রে এ মনোনয়ন প্রদান করা হয়।

 

তৃণমূল পর্যায়ে সরকারি পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া, মাঠ পর্যায়ে শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও মূল্যায়নের ভিত্তিতে হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সরকারি কর্ম-পরিকল্পনা বাস্তবায়নের শুদ্ধাচার বিষয়ক মূল্যায়নের ভিত্তিতে মো. মিনহাজুল ইসলামকে এ পুরস্কারের জন্য মনোনয়ন প্রদান করা হয়।

 

Manual1 Ad Code

শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মো. মিনহাজুল ইসলাম যোগদানের পর থেকে উপজেলার বিভিন্ন ক্ষেত্রে সরকারি পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলার সংশ্লিষ্ট বিভাগসমূহে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতার ভিত্তিতে দায়িত্ব পালনের বিশেষ পদক্ষেপ গ্রহণ করেন। এ ছাড়া বিভিন্ন উন্নয়নমূলক কাজে অনিয়ম দূরীকরণে তার দৃশ্যমান পদক্ষেপ উপজেলায় ব্যাপকভাবে প্রশংসিত হয়।

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

এ বিষয়ে শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুল ইসলাম জানান, আমাকে এই পুরস্কারের জন্য মনোনীত করায় জেলা প্রশাসক স্যার এবং আমার উপজেলার সকল অফিসের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে এই পুরস্কারের সম্মান ধরে রেখে যেন আগামীতেও ভাল কাজ করে যেতে পারি এতে সকলের সহযোগিতা কামনা করছি।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code