হবিগঞ্জের ৮ উপজেলার চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যাদের শপথ

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০১৯

হবিগঞ্জের ৮ উপজেলার চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যাদের শপথ

Manual3 Ad Code

হবিগঞ্জ জেলার ৮ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন। উপজেলা নির্বাচনের প্রথম ধাপের নির্বাচনে হবিগঞ্জ জেলার ৮ উপজেলার ৮ চেয়ারম্যান এবং ১৬ জন ভাইস চেয়ারম্যান এ সময় শপথ নেন।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাদের শপথবাক্য পাঠ করানো হয়।

শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

হবিগঞ্জ জেলার ৮টি উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ীদের মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীরা জয়ী হয়েছেন ৪ উপজেলায়।

Manual5 Ad Code

লাখাই উপজেলার বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ (নৌকা প্রতীক) বিজয়ী হয়েছেন। আজমিরীগঞ্জ উপজেলায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মর্তুজা হাসান (নৌকা প্রতীক)।

Manual3 Ad Code

বানিয়াচং উপজেলায় নৌকা প্রতীকের আবুল কাশেমকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। চুনারুঘাট উপজেলায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের আব্দুল কাদির লস্কর (নৌকা প্রতীক)।

অপরদিকে হবিগঞ্জ সদর উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। নবীগঞ্জ উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফজলুল হক সেলিম।

এছাড়া বাহুবল উপজেলায় স্বতন্ত্র প্রার্থী সৈয়দ খলিলুর রহমান (ঘোড়া প্রতীক) বিজয়ী হয়েছেন। মাধবপুর উপজেলায় বিজয়ী হয়েছেন বিএনপি নেতা ও স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান (ঘোড়া প্রতীক)।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code