হবিগঞ্জে অটোরিকশায় বাসের ধাক্কা, প্রাণ গেলো ৩ যাত্রীর

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২১

হবিগঞ্জে অটোরিকশায় বাসের ধাক্কা, প্রাণ গেলো ৩ যাত্রীর

Manual5 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : জেলার মাধবপুরে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

Manual7 Ad Code

 

Manual8 Ad Code

সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে দিকে ঢাকা- সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় উম্মেতুনেছা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

Manual7 Ad Code

নিহতরা হলেন- শিশু মোশারফ মিয়া, রূপা আক্তার ও জব্বার মিয়া। তবে তাৎক্ষনিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

 

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে আন্দিউড়া থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিল। ঢাকা থেকে সিলেটগামী একটি বাস মহাসড়কের আন্দিউড়া এলাকায় অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শিশুসহ অটোরিকশার তিন যাত্রী মারা যায়। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

Manual2 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম।

 

ওসি জানন, ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code