সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২১
হবিগঞ্জ প্রতিনিধি :
বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে হবিগঞ্জে বিজয় শোভাযাত্রা করেছে জেলা আওয়ামী লীগ। শোভাযাত্রায় জেলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন।
রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামন থেকে শোভাযাত্রাটি বের হয়ে সারা শহর প্রদক্ষিণ করে। পরে রামকৃষ্ণ মিশন রোডে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, যুগ্ম সম্পাদক নূরউদ্দিন বুলবুল, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সুলতান মাহমুদ প্রমুখ।
বক্তারা বলেন, বিজয়ের ৫০ বছর পরও স্বাধীনতা-বিরোধী অপশক্তির ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সব সড়যন্ত্র মোকাবিলা করে অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ গড়ে তোলা হবে। এর আগে শনিবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের জালাল স্টেডিয়ামে ‘মহাবিজয়ের মহানায়ক’ শিরোনামে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা আওয়ামী লীগ।
Design and developed by ওয়েব হোম বিডি