সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৫ পূর্বাহ্ণ, জুলাই ২৫, ২০২০
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে নতুন করে আরও ১৮ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে এক হাজার ১০৯ জন হলো।
শুক্রবার (২৪ জুলাই) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল।
তিনি জানান, ২১ ও ২২ জুলাই হবিগঞ্জ থেকে সিলেটে পাঠানো নমুনা পরীক্ষায় ১৮ জনের করোনা পজিটিভ এসেছে। নতুন আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ সদর উপজেলায় ১০ জন, নবীগঞ্জে চারজন ও বাহুবলে চারজন রয়েছেন।
জেলায় এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৪০ জন ও মারা গেছেন ১০ জন।
Design and developed by ওয়েব হোম বিডি