হবিগঞ্জে একই ইউপিতে ভোট যুদ্ধে নামছেন স্বামী-স্ত্রী

প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২২

হবিগঞ্জে একই ইউপিতে ভোট যুদ্ধে নামছেন স্বামী-স্ত্রী

Manual2 Ad Code

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ৮ নম্বর শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ভোট যুদ্ধে নামছেন স্বামী-স্ত্রী। সোমবার (০৩ জানুয়ারি) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে তারা মনোনয়ন পত্র জমা দেন।

 

Manual7 Ad Code

তারা হলেন- ৮ নম্বর শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. বুলবুল খান ও তার স্ত্রী মোছা. আছমা আক্তার লাকী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তারা মনোনয়ন পত্র দাখিল করেছেন। মনোনয়ন পত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান।

 

এদিকে, একই ইউনিয়নে স্বামী-স্ত্রীর ভোট যুদ্ধে নামার বিষয়টি এখন জেলাজুড়ে আলোচনায় এসেছে। সাধারণ মানুষদের মধ্যে এ নিয়ে নানান কৌতূহলের সৃষ্টি হয়েছে। চায়ের দোকানসহ পাড়া মহল্লায় তাদের নির্বাচনে অংশ গ্রহণ নিয়ে চলছে নানা আলোচনা। এ ইউনিয়নে স্বামী-স্ত্রীর মনোনয়ন দাখিল ছাড়াও আরো ৪ জন মনোনয়ন দাখিল করেছেন।

Manual3 Ad Code

 

আগামী ৬ জানুয়ারি বাছাই ও ১৩ জানুয়ারি পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার করার সময় রয়েছে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত তারা এবারের নির্বাচনে অংশ গ্রহণ করেন কি না।

 

Manual6 Ad Code

ইউপি চেয়ারম্যান বুলবুল খান জানান, আমার বিরুদ্ধে প্রতিপক্ষরা নানা ষড়যন্ত্র করছে। তাই আশঙ্কা থেকেই আমার স্ত্রীর মনোনয়ন পত্র দাখিল করেছি। যদি কোনো কারণে আমি বাদ পড়ে যাই তা হলে আমার স্ত্রী নির্বাচন করবে। এছাড়াও জনগণের চাওয়াতেই তিনি তা করেছেন বলেও জানান।

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code