হবিগঞ্জে এনার ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২১

হবিগঞ্জে এনার ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

Manual2 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শাহজিবাজারের দরগা গেট এলাকায় এনা পরিবহনের ধাক্কায় রিপন মিয়া নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Manual1 Ad Code

 

শুক্রবার (০৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন মিয়া মাধবপুর উপজেলার রামপুর গ্রামে গেদু মিয়ার ছেলে।

Manual2 Ad Code

 

শনিবার (০৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম।

 

তিনি জানান, ঢাকা থেকে সিলেটগামী এনা পরিবহনের একটি দ্রুতগামী বাস দরগা গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মাটিতে লুটিয়ে পড়েন চালকসহ তিন আরোহী। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রিপন মিয়াকে মৃত ঘোষণা করেন।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code