হবিগঞ্জে কলেজ ছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ১২:৩৮ পূর্বাহ্ণ, এপ্রিল ৩, ২০১৯

হবিগঞ্জে কলেজ ছাত্রীর আত্মহত্যা

Manual8 Ad Code

হবিগঞ্জে গলায় ফাঁস লাগিয়ে চম্পা বণিক (২২) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (০২ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।

Manual7 Ad Code

চম্পা বণিক চৌধুরী বাজার এলাকার নারায়ন বণিকের মেয়ে এবং হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের শিক্ষার্থী।

Manual7 Ad Code

হবিগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ চন্দ্র দাস জানান, কলেজছাত্রী চম্পা বণিক সকলের অগোচরে ঘরের তীরের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্ঠা চালায়। এ সময় বিষয়টি প্রতিবেশীদের নজরে আসলে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে। পরে পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসক ডা. দেবাশীষ রায় তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে ওই কলেজছাত্রী আত্মহত্যা করেছে তা এখনও জানা যায়নি। এ বিষয়ে পুলিশ তদন্ত চলাচ্ছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code