হবিগঞ্জে কুমারী পূজা অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০১৯

হবিগঞ্জে কুমারী পূজা অনুষ্ঠিত

Manual2 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : সারাদেশের ন্যায় হবিগঞ্জের রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৬ অক্টোবর) সকাল ১০টায় হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হয়েছে কুমারী মায়ের পূজা।

 

Manual4 Ad Code

এবারের কুমারী সাত বছরের শিশু কন্যা সোমা মল্লিক সে হবিগঞ্জ শহরের পুরাণ মুন্সেফী এলাকার সৌমেন্দ্র নাথ মল্লিকের মেয়ে।

Manual2 Ad Code

 

পূজার পূর্বে কুমারীকে স্নান করিয়ে নতুন কাপড় পরানো হয়। হাতে দেয়া হয় ফুল, কপালে সিঁদুরের তিলক এবং পায়ে আলতা। ঠিক সময়ে সুসজ্জিত আসনে বসিয়ে ষোড়শোপচারে পূজা করা হয় কুমারী মাকে। চারদিক মুখরিত হয় শঙ্খ, উলুধ্বনি আর মায়ের স্তব-স্তুতিতে।

Manual7 Ad Code

 

এছাড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবীরা কঠোর পরিশ্রম করেন। ওই এলাকাকে যানজট মুক্ত রাখতেও নেয়া হয় বিশেষ ব্যবস্থা।

Manual8 Ad Code

 

এদিকে কুমারী পূজা দেখতে সকাল থেকেই রামকৃষ্ণ মিশনে হাজার হাজার নারী-পুরুষ ভিড় জমিয়েছে জেলা ও জেলার বাহির থেকে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code