হবিগঞ্জে খামারি হত্যা মামলায় ভাইসহ বিএনপি নেতা গ্রেপ্তার

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২০

হবিগঞ্জে খামারি হত্যা মামলায় ভাইসহ বিএনপি নেতা গ্রেপ্তার

Manual5 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে খামারি সালমান শাহ হত্যা মামলায় ভাইসহ এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৩ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার জয়নগর গ্রাম থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

 

গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলার লোকড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও বিএনপি নেতা রিহান উদ্দিন রায়হান (৫২) এবং তার ছোট ভাই বিরাম উদ্দিন (৪৮)।

 

ওসি মো. মাসুক আলী জানান, লোকড়া ইউনিয়নের জয়নগর গ্রামে হাঁসের খামারি সালমান শাহকে গত ২১ অক্টোবর রত্না নদীর পাড়ে মারপিট করে তার নৌকা ছিনিয়ে নেয় প্রতিপক্ষ। পরে গুরুতর জখম হওয়া সালমানকে ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এর কয়েকদিন পর নিহতের চাচা ইস্কান্দর ভাণ্ডারী হবিগঞ্জর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে ৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

ওসি আরো জানান, রোববার জয়নগর গ্রাম থেকে দুইজনকে গ্রেপ্তারের পর রিহান উদ্দিনকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া, তার ভাই বিরাম উদ্দিনকে নিয়ে এ মামলার অন্য আসামি ধরতে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code