সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ ডিসেম্বর) সকালে সদর উপজেলার তেঘরিয়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আসমা বেগম ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগরের বাসিন্দা। তার দুটি সন্তান রয়েছে। তার মরদেহ উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের স্বামী পলাতক রয়েছেন। তিনি পেশায় একজন নির্মাণশ্রমিক।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, নির্মাণশ্রমিক জুয়েল মিয়া ও তার স্ত্রী আসমা বেগমের মধ্যে প্রায়ই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হতো। শুক্রবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। শনিবার সকালে স্থানীয়রা ঘরে আসমার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে সদর থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে সদর থানার উপপরিদর্শক (এসআই) খুর্শেদ আলম জানান, তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে এটি হত্যা কি-না, এখনো তা স্পষ্ট নয়। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে এ সম্পর্কে বিস্তারিত বলা যাবে। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন।
Design and developed by ওয়েব হোম বিডি