হবিগঞ্জে চিকিৎসকসহ আরও ২৯ জন করোনায় আক্রান্ত

প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২০

হবিগঞ্জে চিকিৎসকসহ আরও ২৯ জন করোনায় আক্রান্ত

Manual5 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ হবিগঞ্জে নতুন করে আরও ২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৯১ জন। এর মধ্যে মারা গেছেন ছয়জন।

 

Manual4 Ad Code

শুক্রবার (১০ জুলাই) বিকেলে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

Manual2 Ad Code

 

Manual1 Ad Code

তিনি জানান, নতুন আক্রান্ত ২৯ জনের মধ্যে হবিগঞ্জ সদরের ১৪, মাধবপুরের ৭, চুনারুঘাটের ৩, নবীগঞ্জের ৩ ও বাহুবল উপজেলার দু’জন আছেন। এদের মধ্যে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code