হবিগঞ্জে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২২

হবিগঞ্জে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

Manual7 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জে বাসার ছাদ থেকে পড়ে সুবায়েল মিয়া নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (১২ জানুয়ারি) দুপুরে শহরের অন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

নিহত নির্মাণ শ্রমিক সুবায়েল মিয়া হবিগঞ্জ সদর উপজেলার ৩ নম্বর তেঘরিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আব্দুল কাদির মিয়ার ছেলে।

 

Manual4 Ad Code

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) দৌস মোহাম্মদ জানান, শ্রমিক সুবায়েল মিয়া শহরের অন্তপুর এলাকার একটি বাসায় রং ও পাইপ বসানোর কাজ করছিলেন। এর একপর্যায়ে তৃতীয় তলা থেকে অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code