হবিগঞ্জে জাতীয় পতাকা উৎসব

প্রকাশিত: ২:৫৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৯

হবিগঞ্জে জাতীয় পতাকা উৎসব

Manual3 Ad Code

হবিগঞ্জের সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে সঠিক মাপের জাতীয় পতাকা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

সোমবার (০২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ অডিটরিয়ামে এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ।

এসময় জেলার প্রতিটি উপজেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে পতাকা উৎসবে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ।

Manual7 Ad Code

অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শামছুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক তারেক মোঃ জাকারিয়া, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, অধ্যাপক জহিরুল হক শাকিল, সদর উপজেলা নির্বাহী অফিসার শাখাওয়াত হোসেন রুবেল, শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিমার সুমী আক্তার, পৌর মেয়র মিজানুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ চৌধুরী প্রমুখ।

জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ বলেন, এখনো অনেক শিক্ষা প্রতিষ্ঠানে দায়সারাভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সঠিক মাপ ও যথাযথ সম্মানের ব্যাপারে প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ধারণা নেই। অথচ আমাদের একটি পতাকা বিধি আছে। তা অনেক সময়ই মানা হয় না। সঠিকভাবে পতাকা ব্যবহার করা হয় না। সঠিক মর্যাদা দেওয়া হয় না। আমরা এ উৎসবের মাধ্যমে জেলার সকল শিক্ষক ও শিক্ষার্থীদের এক জায়গায় নিয়ে আসতে চাই। এজন্য জেলার ৯টি উপজেলার ১ হাজার ৫শ শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে জাতীয় পতাকা বিতরণ করা হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code