হবিগঞ্জে জায়গা দখল নিয়ে টেঁটাযুদ্ধ, নারীসহ আহত ৪০

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, জুন ২৬, ২০২১

হবিগঞ্জে জায়গা দখল নিয়ে টেঁটাযুদ্ধ, নারীসহ আহত ৪০

Manual3 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : সরকারি জায়গা দখল নিয়ে হবিগঞ্জে দু’পক্ষের মধ্যে টেঁটাযুদ্ধ হয়েছে। এতে নারী-পুরুষসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। সংঘর্ষে গুরুতর আহত দুজনকে সিলেট এবং ১৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

Manual2 Ad Code

শনিবার (২৬ জুন) সকাল ৯টার দিকে সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের নোয়াখাল গ্রামে এ সংঘর্ষ হয়।

 

স্থানীয়রা জানান, সরকারি জায়গা দখল নিয়ে হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের নোয়াখাল গ্রামের ছালেক মিয়ার সঙ্গে একই গ্রামের নজরুল মিয়ার বিরোধ চলে আসছিল। এ নিয়ে বেশ কয়েকবার তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র, টেঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

 

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৪০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় মনু মিয়াসহ দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

Manual2 Ad Code

সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code