হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো ৬ অটোযাত্রীর

প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২১

হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো ৬ অটোযাত্রীর

Manual8 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নছরতপুরে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন। সোমবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার শ্রীবাউত গ্রামের আকবর আলীর স্ত্রী রাহেলা খাতুন (৩০), একই গ্রামের সফর আলীর ছেলে স্বপন মিয়া (২৮), আবুল হোসেনের ছেলে আব্দুল আহাদ (৩৫), শায়েস্তাগঞ্জ উপজেলার বরমপুর গ্রামের আনফর আলীর ছেলে আলা উদ্দিন (৩৫), চুনারুঘাট উপজেলার পাণ্ডাইল গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৬) ও হনুফা বেগম (২৭) নামে এক নারী।

হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ ৬ অটোযাত্রীর

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ দুর্ঘটনায় ঘটনাস্থলে পাঁচজন এবং সদর হাসপাতালে নেয়ার পর একজন মারা যান। নিহতদের মধ্যে দুজন নারী এবং চারজন পুরুষ রয়েছেন।

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

তিনি আরও বলেন, সকালে শায়েস্তাগঞ্জগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয় কার্ভাড ভ্যান। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। এ সময় একজন গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code