হবিগঞ্জে ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে খুঁটিতেই ঝুলছে ২ যুবক

প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২২

হবিগঞ্জে ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে খুঁটিতেই ঝুলছে ২ যুবক

Manual2 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের আজমিরীগঞ্জে বৈদ্যুতিক খুঁটিতে দুই ব্যক্তির মরদেহ ঝুলছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন লাশ উদ্ধারের চেষ্টা করছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

 

Manual5 Ad Code

বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) সকালে এ ঘটনাটি ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন আজমিরীগঞ্জ থানার ওসি নুরুল ইসলাম।

 

স্থানীয়রা জানায়, সকালে এক ব্যক্তি আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা বাজারে হাঁটাহাঁটির সময়ে একটি বৈদ্যুতিক খুঁটিতে তারের মধ্যে দুই ব্যক্তির মরদেহ ঝুলতে দেখে। এ সময় তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে জড়ো হয়। পরে খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধাদের চেষ্টা করছে।

 

Manual6 Ad Code

আজমিরীগঞ্জ থানার ওসি নুরুল ইসলাম জানান, প্রাথমকিভাবে মনে হচ্ছে বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফর্মার চুরির জন্য তারা খুঁটিতে উঠছিল কিন্তু বিদ্যুৎস্পৃষ্ট ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

 

এর আগে, হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরীতে চাঞ্চল্যকর ফারিয়াব হত্যা মামলার প্রধান আসামি খালেদ আখঞ্জীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার ভোরে বাহুবল মডেল থানার এসআই নাজমুলের নেতৃত্বে ও কুলাউড়া থানা পুলিশের সহযোগীতায় কুলাউরা উপজেলার কর্মদা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

উপজেলার চক-সুখচর গ্রামের মৃত ফজলুল হক আখঞ্জীর পুত্র খালেদ আখঞ্জী ও তার ছোট ভাই মুন্না আখঞ্জীর মধ্যে দীর্ঘদিন যাবত জমিজমাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে ২৩ ডিসেম্বর সকালে মুন্না আখঞ্জীর পুত্র মেহেরাব আল হক ফারিয়াবের স্ত্রীর সঙ্গে চাচা খালেদ আখঞ্জীর ঝগড়াঝাটি হয়।

 

ওইদিন রাত প্রায় ৮টার দিকে ওই ঘটনাকে কেন্দ্র করে মুন্না আখঞ্জীর ছেলে মেহেরাব আল হক ফারিয়াবকে চাচা খালেদ আখঞ্জী দাঁড়ালো ছুরি দিয়ে আঘাত করলে প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়। এ সময় পরিবার ও আশপাশের লোকজন মেহেরাবকে আহত অবস্থায় উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক ফারহানা খানম মেহেরাব আল হক ফারিয়াবকে মৃত ঘোষণা করেন।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code