সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২১
শায়েস্তাগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ডাকাতির প্রস্ততিকালে ৫ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বুধবার (১৩ অক্টোবর) ভোরে শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়নের বিশাউড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার লাল মিয়ার ছেলে রুহুল আমিন, সিলেট মেট্রোপলিটনের পশ্চিম পীর মহল্লার আব্দুল হাফিজের ছেলে নিজামুর রহমান, খাদিমনগর এলাকার নুর মিয়ার ছেলে আল আমিন, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার সুলতান মিয়ার ছেলে মিজান মিয়া, সিলেট জেলার জালালাবাদ উপজেলার তাজ উদ্দিনের ছেলে ফুল মিয়া।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, ডাকাতদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তাদেরকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি