হবিগঞ্জে তারাবির নামাজ পড়া নিয়ে সংঘর্ষে আহত ১০

প্রকাশিত: ৪:০১ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০২১

হবিগঞ্জে তারাবির নামাজ পড়া নিয়ে সংঘর্ষে আহত ১০

Manual6 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের তারাবির নামাজ পড়াকে কেন্দ্র করে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে।

 

বুধবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত শহরের মোহনপুর এলাকায় কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়স্ত্রনে আনে।

 

Manual5 Ad Code

জানা যায়, গত সোমবার হবিগঞ্জ শহরতলীর মোহনপুর গ্রামের আশ্বব আলীর পুত্র সাব্বির আহমেদ (১০) মোহনপুর উত্তরপাড়া জামে মসজিদে তারাবির নামাজ পড়তে যায়। ওই সময় দুই তিন যুবক তাকে মারধর করে। বিষয়টি নিয়ে বিচারপ্রার্থী হলে তারা ক্ষিপ্ত হয়ে উঠে।

Manual3 Ad Code

 

বুধবার ওই সময় শামীম, কামাল, রুহেল, ইফতি, জামালসহ একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে মসজিদ থেকে তারাবির নামাজ শেষে বের হওয়া মাত্রই নুরুল হক ও সাব্বিরের উপর হামলা চালায়। এক পর্যায়ে উভয় পক্ষেও লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গুরুতর আহত নুরুল হক, রুবেল, সাবাজ ও আরিফকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়াও সাব্বিরকে চিকিৎসা দেয়া হয়েছে। অন্যান্য আহতদের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি। সংঘর্ষে আশপাশের এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

খবর পেয়ে কোর্ট স্টেশন পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর গোলাম কিবরিয়া নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে অনেক প্রচেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

 

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আপ্রাণ চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code