হবিগঞ্জে ত্রাণের ৩৩ বস্তা চাল উদ্ধার, পাচারকারী আটক

প্রকাশিত: ২:০২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২১

হবিগঞ্জে ত্রাণের ৩৩ বস্তা চাল উদ্ধার, পাচারকারী আটক

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচি ভিজিডি’র চাল পাচারকালে এক পাচারকারীকে আটক করেছে র‌্যাব-৯। এ সময় তার কাছ থেকে ৩৩ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়।

 

বুধবার (২৯ সেপ্টেম্বর) সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়ের মাছুলিয়া পূর্বপাড় থেকে পাচারকারীকে আটক ও চালগুলো উদ্ধার করা হয়। আটককৃত আব্দুর রহমান হবিগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের ইউসুছ মিয়ার ছেলে।

Manual2 Ad Code

 

বুধবার রাতে র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual8 Ad Code

 

র‌্যাব-৯ জানান, বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত তেঘরিয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বার ওয়ার্ডের উপকারভোগীদের মধ্যে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচি ভিজিডি’র চাল বিতরণ করা হয়। এ সময় কিছু চাল পাচার করে দেওয়া হচ্ছিল।

Manual6 Ad Code

 

গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় হাতেনাতে এক পাচারকারীকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৩৩ বস্তা সরকারি চাল। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আটক আব্দুর রহমানকে উদ্ধারকৃত ত্রানের চাউলসহ হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code