হবিগঞ্জে ত্রাণ আত্মসাৎকারী ইউপি সদস্য সাময়িক বরখাস্ত

প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, জুলাই ২, ২০২০

হবিগঞ্জে ত্রাণ আত্মসাৎকারী ইউপি সদস্য সাময়িক বরখাস্ত

Manual7 Ad Code

সুরমামেইলডটকম:  খাদ্যবান্ধব কর্মসূচির চাল ও সরকারি ত্রাণ বিতরণে অনিয়ম এবং আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় হবিগঞ্জ সদর উপজেলার ছয় নম্বর রাজিউড়া ইউনিয়ন পরিষদের সদস্য জিল্লুর রহমানকে তার পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

Manual2 Ad Code

প্রজ্ঞাপনে বলা হয়, রাজিউড়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য জিল্লুর রহমানের বিরুদ্ধে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়ম, সরকারি ত্রাণ বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হয়েছে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ অনুযায়ী এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন জেলা প্রশাসক।

ওই জনপ্রতিনিধির দ্বারা ইউনিয়ন পরিষদে ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোন থেকে সমীচীন নয় বলে মনে করে সরকার। ইউপি সদস্যের অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪(১) অনুযায়ী ওই জনপ্রতিনিধিকে তার স্বীয় পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

Manual3 Ad Code

বিথী

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code