হবিগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: ৩:৪৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৯

হবিগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

Manual6 Ad Code

হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জের ওলিপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রুবেল মিয়া (৩৫) নামে এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অপর এক আরোহীকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

সোমবার (১৪ অক্টোবর) রাতে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

Manual4 Ad Code

 

নিহত রুবেল মিয়া জেলার মাধবপুর উপজেলার কালিকাপুর গ্রামের আনোয়ার আলীর ছেলে। তিনি অলিপুর স্টার সিরামিক্স কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন।

Manual1 Ad Code

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, সন্ধ্যায় নিহত রুবেলসহ দুই ব্যক্তি একটি কোম্পানিতে কাজের সন্ধ্যানে যান। মোটরসাইকেল নিয়ে কোম্পানির অফিস থেকে ফেরার সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

 

Manual1 Ad Code

এতে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করলে রাত ৮টার দিকে রুবেল মারা যান।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code